Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে শেষ হল তৃণমূলের বিজয়া সম্মিলনি

ঘাটালে শেষ হল তৃণমূলের বিজয়া সম্মিলনি
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: প্রায় দু’সপ্তাহ ধরে পর্যায়ক্রমে চলার পর বৃহস্পতিবার রাতে ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনি অনুষ্ঠান শেষ হল। ঘাটাল পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১৭টি। গত ১৮ অক্টোবর থেকে ওয়ার্ডগুলিতে বিজয়া সম্মিলনি শুরু হয়। বৃহস্পতিবার রাতে  শহরের ১০ নম্বর ওয়ার্ডে এ বছরের শেষ বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছিল।
Advertisement
দলের শহর সভাপতি অরুণকুমার মণ্ডল বলেন, ‘প্রত্যেকটি ওয়ার্ডে বিজয়া সম্মিলনিতে দলীয় কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ১৭টি ওয়ার্ডের বিজয়া সম্মিলনিতে বিজেপি ও সিপিএম থেকে প্রায় ৫০ জন তৃণমূলে যোগদান করেছেন।’ এছাড়াও দলের পক্ষ থেকে প্রায় দেড় শতাধিক পুরানো এবং প্রবীণ কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ