Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল মাস্টার প্ল্যানে ডেবরা ব্লকে নদীর নাব্যতা বাড়ানো হবে

ঘাটাল মাস্টার প্ল্যানে ডেবরা ব্লকে নদীর নাব্যতা বাড়ানো হবে
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যানে ডেবরা ব্লকে নদীর নাব্যতা বাড়ানো হবে। বাঁধ সংস্কারের উপরেও জোর দেওয়া হবে। এই সব কাজ হবে বন্যা কবলিত পঞ্চায়েত এলাকায়। শুক্রবার ডেবরা বিডিও অফিসে ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত ব্লক কমিটির প্রথম বৈঠক হয়। খড়্গপুরের এসডিও’র ডাকা এই মিটিংয়ে সেচদপ্তরের আধিকারিক, স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডাকা হয়েছিল বন্যা কবলিত সত্যপুর, লোয়াদা, মলিঘাটি, ভবানীপুর, ভরতপুর ও গোলগ্রামের পঞ্চায়েত প্রধানদেরও। 
Advertisement
এসডিও পাতিল যোগেশ অশোক রাও বলেন, এদিন বৈঠকে ডেবরা অংশে কী কী কাজ হবে, তা নিয়ে আলোচনা হয়। আপাতত ঠিক হয়েছে নিউ কাঁসাই নদীর নাব্যতা বাড়ানো ও নদী বাঁধ সংস্কারের কাজ হবে। আগামিকাল, রবিবার ঘাটালে এই সংক্রান্ত মূল বৈঠক হবে। সেখানে এদিনের বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানানো হবে। এদিন যে সব প্রস্তাব নেওয়া হয় আমরা তা বৈঠকে জানাব। এক আধিকারিক বলেন, সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানরা তাঁদের বক্তব্য জানিয়েছেন। কিছু স্লুইস গেট মেরামতের প্রয়োজন বলেও আলোচনায় উঠে এসেছে। 
প্রসঙ্গত, বর্ষার সময় এই সব নদী লাগোয়া পঞ্চায়েত এলাকায় বন্যা দেখা দেয়। গত বর্ষায় বাঁধ ভেঙে জল ঢুকে বহু এলাকা প্লাবিত হয়। জলবন্দি হয়ে পড়েন বাসিন্দারা। তাঁদের ত্রাণ শিবিরে এনে রাখতে হয়। ঘর বাড়িরও ক্ষতি হয়। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হলে এই সমস্ত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ