Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল মহকুমায় ভোটার বেড়েছে মাত্র ০.৫৬ শতাংশ

বিগত এক বছরে ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা এলাকায় গড়ে এক শতাংশ করেও ভোটার বাড়েনি। সর্বসাকুল্যে ভোটার বেড়েছে মাত্র ০.৫৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ হাজারে মাত্র ৫৬ জন ভোটার বেড়েছে বলে মহকুমা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে।

ঘাটাল মহকুমায় ভোটার বেড়েছে মাত্র ০.৫৬ শতাংশ
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: বিগত এক বছরে ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা এলাকায় গড়ে এক শতাংশ করেও ভোটার বাড়েনি। সর্বসাকুল্যে ভোটার বেড়েছে মাত্র ০.৫৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ হাজারে মাত্র ৫৬ জন ভোটার বেড়েছে বলে মহকুমা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে। গত লোকসভা নির্বাচনের সময়ে ঘাটাল মহকুমার দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোণা এই তিনটি বিধানসভা এলাকায় মোট ভোটার ছিল আট লক্ষ ৮৬ হাজার ১৭১ জন। তা বেড়ে হয়েছে আট লক্ষ ৯১ হাজার ১৬২। অর্থাৎ তিনটি বিধানসভা এলাকায় ভোটার বেড়েছে মাত্র ৪৯৮৯ জন। তার মধ্যে আবার মহিলা ভোটারই বেশি। তিনটি বিধানসভা এলাকায় লোকসভা ভোটের সময় পুরুষ ভোটার ছিল চার লক্ষ ৪৯ হাজার ৪৫৯ জন আর মহিলা ভোটার ছিল চার লক্ষ ৩৬ হাজার ৬৭৬ জন। এবার পুরুষ ও মহিলা ভোটার বেড়েছে যথাক্রমে ২২৯২ জন ও ২৬৯৬ জন। বর্তমানে তিনটি বিধানসভা এলাকায় মোট পুরুষ ভোটার চার লক্ষ ৫১ হাজার ৭৮৭ জন এবং মহিলা ভোটার চার লক্ষ ৩৯ হাজার ৩৭২ জন। ভোটার সবথেকে বেশি বেড়েছে চন্দ্রকোণা বিধানসভায়। লোকসভা নির্বাচনের সময়ে ওই বিধানসভায় মোট ভোটার ছিল দু’ লক্ষ ৮৯ হাজার ৮২৮ জন এবার হয়েছে দু’ লক্ষ ৯২ হাজার ২২২ জন। মোট ভোটার বেড়েছে ২৩৯৪ জন। তারমধ্যে পুরুষ বেড়েছে ১১৩১ জন এবং মহিলা বেড়েছে ১২৬৩ জন। সবথেকে কম ভোটার বেড়েছে ঘাটাল বিধানসভায়। বিগত এক বছরে ঘাটাল বিধানসভায় বেড়েছে মাত্র ১০৭৯ জন ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৪৯৯ জন এবং মহিলা ভোটার বেড়েছে ৫৭৯ জন। এবার ওই বিধানসভায় এক লক্ষ ৪৭ হাজার তিন জন পুরুষ ভোটার, এক লক্ষ ৪২ হাজার ৩৯০ জন মহিলা ভোটার এবং  তিন জন তৃতীয় লিঙ্গ ভোটার নিয়ে মোট ভোটার সংখ্যা দু’ লক্ষ ৮৯ হাজার ৩৯৬। দাসপুর বিধানসভায় এবার  মোট ১৫১৬ জন বেড়ে মোট ভোটার সংখ্যা হয়েছে তিন লক্ষ ন’হাজার ৫৪৪ জন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ