Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে মোবাইল চুরির চেষ্টা পাকড়াও ভিনরাজ্যের যুবক

ঘাটালে মোবাইল চুরির চেষ্টা পাকড়াও ভিনরাজ্যের যুবক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: মোবাইল চুরি করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল ভিন রাজ্যের এক যুবক। সোমবার ঘাটাল থানার কুঠিঘাট বাজারের একটি দোকান থেকে ওই যুবকটি মোবাইল চুরির চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। বাজার কমিটির সম্পাদক সুরজিৎ ভুঁইয়া জানান, মোট দু’জন যুবক মোবাইল চুরির জন্য এসেছিল। তার মধ্যে একজন পালিয়ে যায়। অন্য এক যুবককে ধরে রেখে পুলিসকে খবর দেওয়া হয়। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, কুঠিঘাট থেকে এক যুবককে থানায় ধরে আনা হয়েছে। যুবকের নাম শিবম কুমার। ঝাড়খণ্ডে তার বাড়ি বলে সে দাবি করছে। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে। রবিবারই ঘাটাল থানার আলুই গ্রাম থেকে ভিন রাজ্যের কয়েক জন দুষ্কৃতী সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিনের মোবাইল চুরির সন্দেহে যে যুবকটিকে আটক করা হয়েছে সেও হিন্দিভাষী। তাই যুবকটিও ওই দুষ্কৃতীদের গ্যাংয়ের সদস্য কিনা সেই বিষয়টিও পুলিস খতিয়ে দেখছে। পুলিস জানিয়েছে, যুবকটির অসংলগ্ন কথাবার্তাই  সন্দেহ জাগিয়ে তুলেছে। কেন হঠাৎ করে ঝাড়খণ্ড থেকে ঘাটাল থানার প্রত্যন্ত এলাকায় এসেছে তারও ব্যাখ্যা সে দিতে পারেনি। তবে জেরার মুখে স্বীকার করেছে, তার সঙ্গে আরও কয়েক জন রয়েছে। তবে তারা কোথায় এবং তাদের ফোন নম্বর যুবকটি পুলিসকে জানাতে পারেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ