Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে কলেজ পড়ুয়াদের সচেতনতা সর্মসূচি

ঘাটালে কলেজ পড়ুয়াদের সচেতনতা সর্মসূচি
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পথ দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শনিবার তাঁরা  ঘাটাল-মেচোগ্রাম রাস্তার কলেজমোড় এবং বাসস্ট্যান্ড এলাকায় এক বিশেষ সচেতনামূলক প্রচার চালান। ওই কলেজের অধ্যাপক প্রণবকুমার বর জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে কলেজের কমিউনিটি টিমের সদস্যদের পক্ষ থেকে ওই সচেতনতামূলক কর্মসূচি করা হয়। 
Advertisement
এদিন সেবা দলের সদস্যরা পথচারী ও যানবাহন চালকদের কাছে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট ও সিট বেল্ট পরা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সহজ ভাষায় পরামর্শ দেন। প্রণববাবু বলেন, আমাদের লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি করা। আমরা চাই, মানুষ নিজেদের এবং অন্যদের জীবনের প্রতি দায়িত্বশীল হোক।
সম্পর্কিত সংবাদ