Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে বন শুয়োর উদ্ধার

ঘাটালে বন শুয়োর উদ্ধার
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বন শুয়োরকে ধরে মাংস খাওয়ার উদ্দেশ্যে নিয়ে পালিয়ে যাচ্ছিল এক দল মানুষ। পুলিস ও বনকর্মীরা তাড়া করে সেই বন শুয়োরটি উদ্ধার করল। মঙ্গলবার রাতে দাসপুরের যদুপুর থেকে বিশালাকার শুয়োরটি উদ্ধার করা হয়। ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার দেবাশিস বিশ্বাস বলেন, বন শুয়োর মারা আইনত দণ্ডনীয়। পুলিসের কাছ থেকে খবর পেয়ে  মঙ্গলবার রাতেই শুয়োরটিকে উদ্ধার করা হয়। বুধবার স্বাস্থ্যপরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুয়োরটি দাসপুর থানার গোকুলনগর এলাকায় কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল। চাষেরও প্রচুর ক্ষতি করছিল অভিযোগ। মঙ্গলবার এলাকার লোকজন শুয়োরটিকে তাড়া করে এলাকা ছাড়া করার চেষ্টা করেন। সেই সময় শুয়োরটি কোনওভাবে ওই গ্রামের এক ব্যক্তির শৌচালয়ের খোলা চেম্বারে পড়ে যায়। 
সম্পর্কিত সংবাদ