Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটাল ব্লকে পাগলা কুকুরের কামড়ে ১৮ জন জখম

ঘাটাল ব্লকে পাগলা কুকুরের কামড়ে ১৮ জন জখম
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: পাগলা কুকুরের উপদ্রবে আতঙ্কিত ঘাটাল ব্লকের কয়েকটি গ্রামের বাসিন্দারা। গত দু’দিনে জয়কুণ্ডু, ইড়পালা এবং খাসবাড় গ্রামের প্রায় ১৮ জনকে ওই কুকুরটি কামড় দেওয়ায় গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিডিও অভীক বিশ্বাস ওই গ্রামগুলিতে কুকুরের কামড়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কুকুরটি বেশ কয়েকজনকে কামড় দিয়েছে বলে খবর এসেছে। আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে দিয়ে কুকুরটিকে ধরার ব্যবস্থা করছি।
Advertisement
গ্রামবাসীরা জানান, সোমবার বিকেল থেকে একটি কুকুর হঠাৎই আমাদের গ্রামে দেখা যায়। সেই কুকুরটি যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াতে ছুটে যাচ্ছে। ইড়পালার বাসিন্দা বাপন অধিকারী জানালেন, এপর্যন্ত ওই তিনটি গ্রামের ১৮-২০ জনকে কামড় দিয়েছে।  জয়কুণ্ডুর সুভাষ কোটাল, ইড়পালার রামচন্দ্র পোড়ে ও তারক ঘোষ বলেন, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমাদের অন্যমনস্কতার সুযোগে কুকুরটি আমাদেরকে কামড় দিয়েছে। বর্তমানে আমরা হাসপাতাল থেকে ইঞ্জেকশন নিচ্ছি। কুকুরটির জন্য গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। শিশু ও পড়ুয়ারা ভয়ে রাস্তায় বের হতে পাচ্ছে না। যাদেরকে বাধ্য হয়ে বাড়ির বাইরে বের হতে হচ্ছে তাঁরা কুকুরের হাত থেকে বাঁচতে হাতে লাঠি নিয়ে বের হচ্ছেন বলে জানা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ