সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল ব্লাড সেন্টারের গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় গেটের সামনে। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, অশোক ভুঁইয়া নামে জখম ওই বাইক আরোহীকে ওই হাসপাতালেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। অশোকবাবুর বাড়ি দাসপুর থানার কামালপুরে।
Advertisement
এদিন দাসপুর থানার হরিরামপুরের রক্তদানের একটি শিবির থেকে রক্ত সংগ্রহ করে ফিরছিল ঘাটাল ব্লাড সেন্টারের একটি মিনি বাস। হাসপাতালের দ্বিতীয় গেটের ঢোকার সময় একটি বাইক গাড়িটির সামনে পড়ে যায়। ব্লাড সেন্টারের গাড়িটি চালক সহ বাইকটিকে বেশ কিছুটা ঠেলে নিয়ে যায়। বাইক আরোহীকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মেন গেট দিয়ে রোগী, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি যাতায়াত করে। হাসপাতাল চত্বরে দ্বিতীয় গেটের কাছে চিকিৎসক ও নার্সদের কোয়ার্টার রয়েছে। তাই ওই গেট দিয়ে তাঁরাই বেশিরভাগ সময় যাতায়াত করেন। আর গেট পেরোলেই ঘাটাল-মেচোগ্রাম রাস্তা। হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা ক্ষোভের সঙ্গে জানান, গেটের সামনে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার সার্ভির রোডের উপর বেসরকারি অ্যাম্বুলেন্স সহ অন্যান্য প্রাইভেট গাড়ি সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকে। ফলে হাসপাতালের গেটের মধ্যে ঢোকা বা বেরোনোর সময় রাস্তার কোনও গাড়িকে দেখা যায় না। সেই কারণেই এদিনের দুর্ঘটনাটি ঘটেছে। সার্ভিস রোডের উপর থেকে জবরদখল সরানোর দাবি নিয়ে ঘাটালে বহুবার আন্দোলন হয়েছে। কিন্তু প্রশাসনের উদাসীনতায় সার্ভিস রোড দখলমুক্ত হয়নি। সেজন্যই বার বার ঘাটাল শহরে দুর্ঘটনা হচ্ছে বলে চিকিৎসকেরা মনে করেন।