Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাট পরিদর্শনে পুরচেয়ারম্যান

ঘাট পরিদর্শনে পুরচেয়ারম্যান
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: ছট পুজোর নিরাপত্তা নিয়ে বালুরঘাটের ঘাট পরিদর্শন করল পুলিস ও পুরসভা। আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। সদরঘাট, উত্তর চকভবানী, অত্রীকলোনি, কংগ্রেস ঘাট  সহ বহু ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান বলেন, ঘাটে প্যান্ডেল ও আলোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, বালুরঘাট থানার আইসি বলেন, নিরাপত্তার সব দিক খতিয়ে দেখা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ