সংবাদদাতা, নকশালবাড়ি: চীনা রসুন পাচারের আগে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে পুলিসের অভিযানে গ্রেপ্তার হল এক যুবক। ভারত-নেপাল সীমান্ত হয়ে রসুন পাচার হচ্ছে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার রাতে সূত্র মারফত খবর পেয়ে এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিস। এরপর সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালালে বস্তাবন্দি রসুন উদ্ধার হয়। প্রায় ২০ কুইন্টাল রসুন উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিস। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। বৈধ নথিপত্র দেখাতে না পাড়ায় পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার করা হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুজিত ঘোষ। সে নকশালবাড়ির বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, উদ্ধার চীনা রসুন নকশালবাড়ি থেকে সোনাপুরে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিসের তদন্তকারী এক আধিকারিক বলেন, এখন রসুনের দাম প্রতি কেজি ৪০০ টাকা। এজন্য কম দামে অর্থাৎ ২০০ টাকা কেজি দরে নেপাল থেকে বড় মাপের চীনা রসুন এনে তা ভারতীয় বাজারে বিক্রি করার চক্র গজিয়ে উঠেছে।
উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত কোনও কাঁটাতারের ফেন্সিং নেই। এজন্য রাতের অন্ধকারে এসএসবি’র নজর এড়িয়ে সীমান্তে রমরমা চলছে চোরাচালান। নেপাল থেকে রসুন এনে এদেশের সীমান্ত এলাকা পানিট্যাঙ্কি ও নকশালবাড়িতে মজুত করা হচ্ছে। শুধু রসুন নয়, মটর, ছোলা, কাপড়, আপেল, সুপারির মতো সামগ্রীর কালোবাজারি চলছে। এদিকে, খোলা সীমান্ত থাকায় সব ধরনের জিনিস পাচার হচ্ছে বলে মেনে নিয়েছেন পানিট্যাঙ্কি কাস্টম বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার টি সি ভুটিয়া। তিনি বলেন, মাঝেমধ্যে অভিযান চলছে। বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। শিলিগুড়ি ও পানিট্যাঙ্কিতে প্রিভেনটিভ ইউনিট রয়েছে। এসএসবি সীমান্তের মেচি নদীঘাট থেকে চোরাচালান সামগ্রী উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়। শুধু ভারত-নেপাল সীমান্ত নয়। বিহার থেকেও এরাজ্যে ওসব ঢুকছে।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর পানিট্যাঙ্কির গৌরাঙ্গজোতে রসুন বোঝাই দু’টি পিকআপ ভ্যান আটক করেছিল এসএসবি। তাতে ২৩৫ বস্তা রসুন ছিল।