নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিছক চায়ের দোকানে ঝামেলার জেরে এক ব্যক্তিকে মিথ্যে মামলায় থানায় আটক রেখে ঘুষ চাওয়া হয়। এমনই অভিযোগ শান্তিপুর থানার এক সাব ইনসপেক্টরের (এসআই) বিরুদ্ধে। তার প্রেক্ষিতে এবার রানাঘাট পুলিস জেলার সুপারকে (এসপি) তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। তদন্তে ওই অফিসার দোষী প্রমাণিত হলে তাঁকে অন্যত্র বদলি করতে হবে বলেও নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলাকারী প্রিয়া রায় বিশ্বাসের অভিযোগ, গত ২৯ জুন তাঁর জামাইবাবু রাকেশ রায়ের সঙ্গে সাব ইনসপেক্টরের বচসা হয়।



