সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার রাতে মঙ্গলবাড়ির আরধপুর থেকে বিএসএফের এক জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম যোগেশ যাদব (২৩)। বাড়ি উত্তরপ্রদেশে। সে ১৫৯ নম্বর ব্যাটালিয়নের অধীনে পুরাতন মালদহের নারায়ণপুরে কর্মরত ছিলেন। সে কয়েকমাস আগে বিএসএফে যোগ দেয়। অভিযোগ, যোগেশ উত্তরপ্রদেশের দালালদের ধরে মোটা টাকার বিনিময়ে বিএসএফের চাকরি পায়। মালদহ থানার পুলিস জানিয়েছে, বিএসএফের তরফে লিখিত অভিযোগ পেয়ে যোগেশকে গ্রেপ্তার করা হয়েছে।



