Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘরের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ

ঘরের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: যোগ্যদের নাম আবাসে তুলতে বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বামেরা। সোমবার বিকেলে সিপিএমের হরিশ্চন্দ্রপুর মধ্য ও উত্তর এরিয়া কমিটি হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনকে দাবিপত্র পেশ করে। ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় দুই হাজার পুরুষ-মহিলা এই ডেপুটেশনে শামিল হন। এদিন ঘরের জন্য ১৭০০ আবেদন জমা পড়ে। বিক্ষোভে শামিল হন সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আরজাউল হক, হরিশ্চন্দ্রপুর উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস, জেলা কমিটির সদস্য মহম্মদ আসলাম ও মহম্মদ হারেজ সহ অন্যরা। বামেদের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া  হয়েছে। প্রণব দাস বলেন, যোগ্যরা ঘর থেকে বঞ্চিত হয়েছেন। যোগ্যদের নাম তালিকাভুক্ত করার দাবিতে আমরা স্মারকলিপি দিলাম। বিডিও সৌমেন মণ্ডল বলেন,  ২০১৮ সালের তালিকায় ব্লকে মোট ১৮ হাজার উপভোক্তার নাম ছিল। ২০২২ সালে সার্ভের পর ৯,২২২‌‌টি নাম টিকে ছিল। পরে আরও ১৩০ টি‌ নাম তালিকাভুক্ত হয়। রাজ্য সরকারের নির্দেশে আবার সার্ভে হয়েছে। সুপার চেকিং হয়েছে। যোগ্যরা যাতে ঘর পান সেই দিকটি দেখা হচ্ছে। ২৭ নভেম্বর সেই তালিকা প্রকাশ হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ