সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারোবিশা ২ পঞ্চায়েতের চড়াইমহলে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম জ্যোতিবর্ধন দাস (৪৫)। বুধবার নিজের ঘর থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে বারোবিশা ফাঁড়ির পুলিস।
Advertisement
বাড়িতে জ্যোতিবর্ধন দাস একাই থাকতেন। তাঁর জেঠতুতো ভাই নীলকমল বর্ধনদাস এদিন ঘরে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিস পৌঁছে দেহ উদ্ধার করে। এদিন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



