Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘর থেকে উদ্ধার যুবকের দেহ

ঘর থেকে উদ্ধার যুবকের দেহ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: নিজের ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের তাতিপুকুর এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শম্ভু সোরেন(২৬)। এদিন সকালে নিজের ঘরে মৃতদেহ দেখতে পান পরিবারের লোকেরা। এরপর পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠায়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ