Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘর না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ

ঘর না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর না পেয়ে গ্ৰাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন বঞ্চিত উপভোক্তারা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতে। বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তালিকায় তাঁদের নাম থাকলেও ঘর মেলেনি। যাঁদের পাকা ঘর রয়েছে, তারা ঘর পেয়েছে। যাঁরা প্রতিবন্ধী ও দুঃস্থ, তাঁদের বাড়িতে সার্ভে করেও তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এই ব্যাপারে রবিরাম বর্মন এবং অমর রায় জানান, আমরা  প্রকৃত গরীব। বাড়িতে সার্ভে হয়েছে। তাও যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে। তাই এদিন পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখালাম। আমরা চাই ফের সার্ভে হোক। 
Advertisement
এবিষয়ে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বলেন, এই উপভোক্তাগুলো পরবর্তীতে ঘর পাবেন। কিন্তু তাঁরা এটা মানছেন না। দু-একজনের নাম কাটা পড়েছে। সেটি উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
সম্পর্কিত সংবাদ