Bartaman Logo
১০ জুন, ২০২৬

ঘুরে দাঁড়ানোর পথের খোঁজে এপ্রিলে বৈঠকে কংগ্রেস

ঘুরে দাঁড়ানোর পথের খোঁজে এপ্রিলে বৈঠকে কংগ্রেস
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশন মিটলেই আগামী ৮ এবং ৯ এপ্রিল আমেদাবাদে বসছে কংগ্রেসের অধিবেশন। আগামী ২০২৭ সালে গুজরাতে বিধানসভা ভোট। তার প্রস্তুতি শুরুর পাশাপাশি দেশজুড়ে জনসমর্থন ফিরে পাওয়ার স্ট্র্যাটেজি তৈরি হবে এআইসিসির ওই অধিবেশনে। সংগঠন চাঙ্গা করতে এবছর বিভিন্ন কর্মসূচি নিচ্ছে কংগ্রেস। আমেদাবাদের এআইসিসি অধিবেশনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পাশাপাশি কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা হাজির থাকবেন বলে জানা গিয়েছে। সম্প্রতি কর্ণাটকের বেলগাভিতে বসেছিল বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। ১৯২৪ সালে কংগ্রেসের বেলগাভি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। তারই স্মরণে আয়োজিত হয়েছিল এই বৈঠক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ