Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘরে ঢুকে বধূকে ধর্ষণের চেষ্টা যুবকের

ঘরে ঢুকে বধূকে ধর্ষণের চেষ্টা যুবকের
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: স্নানের পর গৃহবধূ পোশাক বদল করার সময় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধস্তাধস্তিতে বধূর দমবন্ধ পরিস্থিতি, এমন সময় ঘরে ঢোকে নাবালিকা কন্যা। সে চিৎকার শুরু করলে ঘর থেকে পালিয়ে যায় অভিযুক্ত। বুধবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটের রাধানগর গ্রামে। স্ত্রীর কাছে বিষয়টি শুনে প্রতিবাদ করতে গেলে স্বামীকেও মারধর করে অভিযুক্ত। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্ত। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, মামলা শুরু করে তদন্ত চলছে।
Advertisement
পুলিস সূত্রে খবর, নির্যাতিতার স্বামী ও অভিযুক্ত বন্ধু। গত মঙ্গলবার দুপুরে বধূ স্নান করে ঘরে পোশাক বদল করছিলেন। সেই সময় বন্ধুর খোঁজে আসে অভিযুক্ত। বাড়িতে একা দেখতে পেয়ে বধূর ঘরে ঢুকে পড়ে সে। এরপর মুখে কাপড় গুঁজে ধর্ষণের চেষ্টা করে। এদিকে বাইরেই দুই নাবালিকা মেয়ে খেলছিল। একজন ঘরে ঢুকে ধস্তাধস্তি দেখে বাইরে এসে চিৎকার করে। তখনই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার বধূর স্বামী প্রতিবাদ করলে তাঁকেও মারধর করে অভিযুক্ত।  নিরাপত্তা এবং সঠিক বিচারের দাবিতে ওই দম্পতি বালুরঘাট থানান দ্বারস্থ হয়েছেন। পুলিস ওই বধূর মেডিক্যাল টেস্ট করিয়েছি। এছাড়াও আদালতে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়। 
বধূ বলেন, স্বামীর সঙ্গে সম্পর্ক থাকায় মাঝেমধ্যে বাড়িতে আসত। ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। মেয়ে এসে চিৎকার না করলে কী হতো জানি না। স্বামী প্রতিবাদ করায় তাঁকেও মারধর করে। তাই থানায় অভিযোগ দায়ের করেছি।
সম্পর্কিত সংবাদ