Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘন কুয়াশায় নবদ্বীপে বন্ধ রইল ফেরি সার্ভিস

ঘন কুয়াশায় নবদ্বীপে বন্ধ রইল ফেরি সার্ভিস
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ:  শুক্রবার ভোরে ঘন কুয়াশার কারণে নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকল ফেরি চলাচল। তারপর কুয়াশা কাটতেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি না চলায় শুক্রবার ভোরে অসংখ্য যাত্রীকে দীর্ঘসময় বিভিন্ন ফেরিঘাটে অপেক্ষা করতে হয়। ঘন কুয়াশার কারণে নবদ্বীপ, স্বরূপগঞ্জ এবং মায়াপুর ঘাটের মধ্যে দীর্ঘ সময় নৌকা পরিষেবা নয়, এদিন সকাল সওয়া ৮টা পর্যন্ত নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে কোনও লঞ্চ চলেনি। ফেরি পরিষেবা বন্ধ থাকায় নবদ্বীপ ও মায়াপুরে ঘুরতে আসা পুণ্যার্থী, পর্যটক ও নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। 
Advertisement
নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতির কার্যকরী সদস্য অলোক মণ্ডল বলেন, ভোর থেকেই ঘন কুয়াশা ছিল তাতে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিছুই দেখা যাচ্ছিল না। এই ঘন কুয়াশায় মাঝিদের পক্ষে দিক ঠিক রাখতে সমস্যা হয়। সকাল সওয়া ৮টার পর কুয়াশা কিছুটা কাটতেই নৌকা চলাচল শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যাত্রী পরিষেবা। 
সম্পর্কিত সংবাদ