Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘোকসাডাঙার দুই জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার মদ

ঘোকসাডাঙার দুই জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার মদ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: ঘোকসাডাঙা থানার পুলিস উনিশবিশা ও পাড়ডুবি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বেআইনি মদ উদ্ধার করল। উনিশবিশার ভোগমারা মোড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৮১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। পুলিস অভিযান চালাতেই পালিয়ে যায় বাড়ির মালিক। অপরদিকে, দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় হিন্দুস্থান মোড় থেকে। তার কাছ থেকে ২০ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের নাম বরুণ মণ্ডল। 
Advertisement
ঘোকসাডাঙা থানার পুলিস জানিয়েছে, বেআইনিভাবে দেশি মদ মজুত করা হয়েছিল একটি বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। বাড়ির মালিক পূর্ণকান্ত বর্মন পলাতক রয়েছে। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। 
মাথাভাঙা-২ ব্লকের একাধিক জায়গায় রীতিমতো সিন্ডিকেট গড়ে বেআইনিভাবে দেশি মদের কারবার করছে একটি চক্র। পুলিস অভিযান চালালে কিছুদিন বন্ধ থাকে সেই ব্যবসা। ফের সক্রিয় হয়ে ওঠে এই বেআইনি কারবারের পান্ডারা। উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ণকান্ত বর্মনের বাড়িতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি মদ মজুত করা ও বিক্রি করার অভিযোগ ছিল। এর আগেও সেখানে পুলিস অভিযান চালায়। বুধবার গভীর রাতে পূর্ণকান্ত বর্মনের বাড়িতে আচমকা অভিযান চলায় ঘোকসাডাঙা থানার পুলিস। যদিও পুলিসের উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ও তার পরিবারের লোকজন। বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল দেশি মদ উদ্ধার করেছে পুলিস। একইসঙ্গে বুধবার রাতে বেআইনিভাবে দেশি মদ বিক্রি করার সময়েই পাকড়াও করা হয় বরুণ মণ্ডলকে। ধৃত ব্যক্তি হিন্দুস্থান মোড়ে মদ বিক্রি করছিল। 
এ ব্যাপারে ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস বলেন, অভিযান চালিয়ে ১৮১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে অভিযান চালানোর পরও ভোগমারা মোড়ে এক ব্যক্তি অবৈধভাবে দেশি মদ মজুত করেছিল। এক ব্যক্তি পুলিসের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছে। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ