Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘোকসাডাঙায় ট্রাক দুর্ঘটনায় মৃত্যু

ঘোকসাডাঙায় ট্রাক দুর্ঘটনায় মৃত্যু
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার রাতে মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। গুরুতর জখম আরও দুই। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিপ্লব দত্ত (৫০)। তাঁর বাড়ি করিমগঞ্জে। ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস বলেন, এদিন রাতে কোচবিহার-ফালাকাটাগামী জাতীয় সড়কের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। পরে ট্রাকটি নয়ানজুলিতে উল্টে পড়ে যায়। ট্রাকে চালক সহ তিনজন ছিলেন। তাঁদের উদ্ধার করে ঘোকসাডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখম দু’জন বর্তমানে কোচবিহার মেডিক্যালে চিকিৎসাধীন।
Advertisement
সম্পর্কিত সংবাদ