নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মগরা থানা এলাকায় এক নাবালিকা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ জমা পড়ল থানায়। তার ভিত্তিতে মৃতের স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতরা হল ওই নাবালিকার স্বামী মুকেশ পাল ও তার বাবা। পুলিস সূত্রে খবর, একবছর আগে প্রেম করে বিয়ে হয় যুগলের। সোমবার রাতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয় বাড়িতেই। তার জেরে মঙ্গলবার মৃতের বাবার অভিযোগ, তারপর থেকেই মেয়েকে মারধর করা হতো। আমার মেয়েকে খুন করা হয়েছে।



