Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তিনদিনেই ‘ঘর ওয়াপসি’, ফের তৃণমূলে ফিরলেন নেতা-কর্মীরা

তিনদিনেই মোহভঙ্গ। বারাসত ২ ব্লকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নেতা-কর্মীরা

তিনদিনেই ‘ঘর ওয়াপসি’, ফের তৃণমূলে ফিরলেন নেতা-কর্মীরা
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিনদিনেই মোহভঙ্গ। বারাসত ২ ব্লকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নেতা-কর্মীরা। শনিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শাসকদলের অঞ্চল সভাপতি। জানা গিয়েছে, কীর্তিপুর দু’নম্বর অঞ্চলে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতৃত্ব ছিলেন আলি হাসান। কিন্তু কয়েকমাস ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন। মঙ্গলবার রাতে তিনি আইএসএফ-এ যোগ দেন। তার সঙ্গে বেশ কয়েকজন নেতা-কর্মীও আইএসএফে যোগ দেন। কিন্তু তার ৭২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলে ফেললেন তাঁরা। শনিবার ফের তৃণমূলে ফিরলেন আলি হাসান সহ অন্যরা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল। তিনি বলেন, ভুল বুঝে ওঁরা তৃণমূল ছেড়ে সাম্প্রদায়িক দলে যোগ দিয়েছিল। কিন্তু দ্রুত ভুল বুঝতে পেরেছেন। আর আলি হাসানের দাবি, ভুল বুঝে আইএসএফে গিয়েছিলাম। আগামীতে তৃণমূলের হয়েই লড়ব। যদিও আইএসএফের দাবি, ভয় দেখিয়ে ওই নেতা, কর্মীদের তৃণমূলে যোগদান করানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ