Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

খাদ্য প্রক্রিয়াকরণে পূর্ব  ভারতের সাহায্য চায় ঘানা

আফ্রিকা মহাদেশের মধ্যে ঘানাতেই সবচেয়ে বেশি সোনা উৎপাদিত হয়। তবু অর্থনীতির উন্নতিতে পশ্চিম আফ্রিকার এই দেশটি কৃষিক্ষেত্রকে অনেকটাই গুরুত্ব দিতে চায়।

খাদ্য প্রক্রিয়াকরণে পূর্ব  ভারতের সাহায্য চায় ঘানা
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আফ্রিকা মহাদেশের মধ্যে ঘানাতেই সবচেয়ে বেশি সোনা উৎপাদিত হয়। তবু অর্থনীতির উন্নতিতে পশ্চিম আফ্রিকার এই দেশটি কৃষিক্ষেত্রকে অনেকটাই গুরুত্ব দিতে চায়। কৃষিভিত্তিক পণ্যের প্রক্রিয়াকরণের উন্নতিতে তারা পূর্ব ভারতকে কাজে লাগাতে চায়। শুক্রবার ভারত চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন ঘানার ভারতীয় হাই কমিশনার লুই কোয়ামি ওবেং। তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদন করে তাঁদের দেশ। কোকো’র পাশাপাশি কাজু, নুন বা কাঠের মতো ক্ষেত্রগুলি থেকে আরও ভালো পণ্য বিশ্ববাজারে আনতে আগ্রহী তারা। যেহেতু পশ্চিমবঙ্গ সহ পূর্বভারত খাদ্যপ্রক্রিয়াকরণ এবং উদ্যান পালনের বিষয়ে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে, তাই এখানকার শিল্প সংস্থাগুলিকে ঘানার সঙ্গে হাত মেলানোর দাবি জানান তিনি। কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পিপিপি মডেলকে সফল করতে ইতিমধ্যেই নীতি এনেছে ঘানা। পাশাপাশি এদেশ থেকে কৃষিভিত্তিক মেশিন ও যন্ত্রাংশ সেদেশে পাঠানোর কথাও জানিয়েছেন হাই কমিশনার। ঘানায় যেহেতু স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজার উদ্যোগ শুরু হয়েছে, তাই এদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিরও সেদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ