নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কুম্ভ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃতদের বাড়িতে দেখা করতে যান গোঘাটের প্রাক্তন বিধায়ক তৃণমূলের মানস মজুমদার। রবিবার সাতবেড়িয়ায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান। পাশাপাশি ভাদুরে মৃত গাড়ির চালকের বাড়িতেও হাজির হন তিনি। মানসবাবু বলেন, খুবই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা তাঁদের হারিয়েছি। যাঁরা এখনও হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট জায়গায় বলেছি। তারসঙ্গে ভাদুরের গাড়ি চালকের পরিবারের সদস্যরা যাতে সরকারি প্রকল্পের আওতায় আসেন, তার আর্জিও জনাব।
Advertisement
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় গোঘাটের সাতবেড়িয়া এলাকা থেকে দু’টি গাড়িতে করে পুণ্যার্থীরা কুম্ভ যাওয়ার জন্য রওনা দেন। ধানবাদে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। তার জেরে সাতজনের মৃত্যু হয়। তারমধ্যে গোঘাটের রয়েছেন তিনজন। বাকি চারজন গড়বেতা থানার নলপা গ্রামের একটি পরিবার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



