Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে রেশন সামগ্রী বিক্রির অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

গোঘাটে রেশন সামগ্রী বিক্রির অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রেশন সামগ্রী খোলাবাজারে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে গোঘাটের এক রেশন ডিলারের বিরুদ্ধে। মঙ্গলবার গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের রাজগ্রামে এনিয়ে বাসিন্দারা বিক্ষোভ দেখান। একটি মোটরভ্যানে রেশনের আটা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এদিন গ্রাহকরা সেই আটার বস্তাভর্তি মোটরভ্যান আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে গোঘাট ঘানার পুলিস এসে রেশনসামগ্রী বোঝাই ওই মোটরভ্যান আটক করে। রেশন ডিলার ও ওই সামগ্রীর ক্রেতাকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
Advertisement
গোঘাট থানার পুলিস জানিয়েছে, বাসিন্দাদের বিক্ষোভের জেরে মোটরভ্যান সহ ওই দু’জনকে আটক করা হয়েছে। ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্যদপ্তর সূত্রে খবর, ওই রেশন ডিলারের স্টকে গরমিল পাওয়া গিয়েছে। তাঁকে শোকজ করা হয়েছে। 
গোঘাট-১ এর বিডিও সম্রাট বাগচী বলেন, খবর পেয়ে খাদ্যদপ্তরের আধিকারিকরা তদন্ত করেছেন। তাঁদের এনকোয়ারি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাঁদের নির্দেশমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, এদিনের ঘটনার নিন্দা করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলেছি। ব্লকের অন্য কোথাও এরকম কোনও ঘটনা ঘটছে কিনা-তাও গুরুত্ব সহকারে দেখতে বলেছি। রেশনসামগ্রী এভাবে বাজারে বিক্রি হওয়া উচিত নয়। আরামবাগের মহকুমা খাদ্য নিয়মক বলেন, ওই রেশন ডিলারের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এলাকার বাসিন্দা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন সকালে আমরা একটি মোটরভ্যানে কিছু আটা ও একটি চালের বস্তা পাচার হতে দেখি। আমরা চাই, প্রশাসন এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। প্রায়দিনই রেশন তুলতে গিয়ে নানাভাবে হয়রান হতে হয়। অনেকসময় বরাদ্দ রেশন পাওয়া যায় না।
রেশন ডিলার সুনীল ঘোষ বলেন, অনেকে আটার বদলে ময়দা নিতে চান। তাই তাঁদের ময়দা দিয়েছি। তার বদলে যে পরিমাণ আটা বেড়েছে, তা বিক্রি করছিলাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ