Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে পথ দুর্ঘটনায় পুণ্যার্থীর মৃত্যু, জখম ৪

গোঘাটে পথ দুর্ঘটনায় পুণ্যার্থীর মৃত্যু, জখম ৪
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটের কাঁটালি এলাকায় পথ দুর্ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতার নাম দীপিকা মণ্ডল(৬২)। তাঁর বাড়ি খড়দহে। ঘটনায় চারজন জখম হয়েছেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দীপিকাদেবী সহ পাঁচজন টোটোয় চেপে কামারপুকুর রামকৃষ্ণ মঠ আসছিলেন। কাঁটালি এলাকায় মেদিনীপুর থেকে আরামবাগগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস ওই টোটোটিকে ধাক্কা মারে। তার জেরে টোটোতে থাকা যাত্রীরা জখম হন। তাঁদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তিনজনকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই দীপিকাদেবীর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক।
Advertisement
অন্যদিকে, এদিন গোঘাটের বেঙ্গাই সংলগ্ন বিল বাগান এলাকায় বাইকের ধাক্কায় এক বালক জখম হয়। ওই ঘটনার পর রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পর্কিত সংবাদ