Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে লরির ধাক্কায় জখম ছাত্র

গোঘাটে লরির ধাক্কায় জখম ছাত্র
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার সকালে গোঘাটে লরির ধাক্কায় এক ছাত্র গুরুতর জখম হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোঘাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা করে তাকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাটের বকুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাইক চালিয়ে আসছিল ওই ছাত্র। সে একাদশ শ্রেণির ছাত্র। লরিটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। লরির চাকার নীচে চলে যায় বাইকটি। বাইকটি দুমড়েমুচড়ে যায়। সে গুরুতর জখম হয়। পুলিস জানিয়েছে, লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।
Advertisement
সম্পর্কিত সংবাদ