Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক

গোঘাটে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: গোঘাট থানার তেলিগ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম পল্টু চৌধুরী ওরফে বুদ্ধদেব(২৭)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ