নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে কর্নিক হাতে ঢালাই রাস্তার মান খতিয়ে দেখলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। মঙ্গলবার কামারপুকুরের শ্রীপুর দিশারী ক্লাব সংলগ্ন অংশ থেকে শ্মশান চুল্লি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মিত হচ্ছে। সাংসদ জানিয়েছেন, হুগলি জেলা পরিষদের উদ্যোগে ওই রাস্তা নির্মিত হচ্ছে। রাস্তাটি ১৮০ মিটার লম্বা। ১২ ফুট চওড়া। রাস্তা নির্মাণে প্রায় আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এদিন ওই রাস্তা তৈরির কাজ খতিয়ে দেখলেন সাংসদ। সেখানে তিনি কর্নিক হাতে নিয়ে ঢালাই মান দেখেন। সাংসদ বলেন, এই রাস্তাটি কাঁচা ছিল। তারফলে যাতায়াতে সমস্যা হতো। রাস্তাটি ঢালাই করা হল। বর্ষার জন্য কাজ আটকে ছিল। রাস্তা নির্মাণে দিশারী ক্লাব সাহায্য করেছে।



