নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। রবিবার রাতে গোঘাটের দমদমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম নুর মহম্মদ ও খোকন মান্না। তাদের বাড়ি গোঘাট ও ঘাটাল থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে রড, শাবল প্রভৃতি উদ্ধার হয়েছে। পুলিসের দাবি, ধৃত দু’জনের সঙ্গে আরও অনেকেই ছিল। তারা ডাকাতির উদ্দেশে জড়ো হয়। ধৃতদের একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিস।



