Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোঘাটে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ,  জখম ১৫

গোঘাটে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ,  জখম ১৫
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার গোঘাটে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জন যাত্রী জখম হয়েছেন। দু’জনের চোট গুরুতর হওয়ায় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি বাস আরামবাগের দিকে আসছিল। অপর বাসটি জয়রামবাটির দিকে যাচ্ছিল। পশ্চিম ওমরপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা যাত্রীদের কয়েকজন জখম হন। পুলিস ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে কামারপুকুর ব্লক হাসপাতালে ভর্তি করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ