নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোডাউন থেকে চুরি যাওয়ার দু’দিনের মধ্যে তিলের বস্তা উদ্ধার করে তিন যুবককে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিস। সোমবার রাতে দুষ্কৃতীদের গোঘাটের ভিকদাস এলাকা থেকে আটক করে পুলিস। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরামবাগের সুপাড়া এলাকায় ঝোপ থেকে আট বস্তা তিল উদ্ধার করা হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বাপন মালিক, শেখ আকবর আলি ও শেখ আতি আলি। তাদের বাড়ি ভিকদাস ও চক হরি এলাকায়।
তিলের বস্তা চুরির দুদিনের মধ্যে মাল সহ দুষ্কৃতী গ্রেপ্তারে খুশি ব্যবসায়ী। পুলিস জানিয়েছে, তিলের বস্তাগুলি লুকিয়ে রাখা ছিল। ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার গোঘাটের ভিকদাস এলাকায় একটি গোডাউন থেকে তিলের বস্তা চুরি যায়। গোঘাটের কামচে এলাকার বাসিন্দা আড়ৎদার সুনীল কুমার মাল থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, গোডাউন থেকে তাঁর ১০ টি তিলের বস্তা চুরি গিয়েছে। বস্তাগুলিতে ৬৫ কেজি করে তিল রয়েছে। বর্তমান বাজার মূল্য কেজি প্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকা। সুনীলবাবু অভিযোগ করার পরেই গোঘাট থানার পুলিস তদন্তে নামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চুরির কিনারা করতে সহায়ক হয় সিসি ক্যামেরার ফুটেজ। ফুটেজে দেখা যায়, একটি পিকআপ ভ্যানে চাপিয়ে চুরি করা তিলের বস্তাগুলি নিয়ে যাওয়া হয়েছে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সোমবার রাতে পিকআপ ভ্যান সহ তিনজনকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে নেয়। তাদের দেখানো জায়গামতো পুলিস আরামবাগ থেকে তিলের বস্তা গুলি উদ্ধার করে।