Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

গোলের রেকর্ডে ব্রাজিলকে পিছনে ফেলল জার্মানি

সেভেন স্টার পারফরম্যান্স। কুরাসাওকে ৭-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতেই নতুন মাইলস্টোন স্পর্শ করল জার্মানি।

গোলের রেকর্ডে ব্রাজিলকে পিছনে ফেলল জার্মানি
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টেক্সাস: সেভেন স্টার পারফরম্যান্স। কুরাসাওকে ৭-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতেই নতুন মাইলস্টোন স্পর্শ করল জার্মানি। মুসিয়ালা, হাভার্ট, ব্রাউনরা পিছনে ফেললেন ব্রাজিলকে। বিশ্বকাপে পেলের দেশের গোলসংখ্যা ২৩৮। কিন্তু কুরাসাওকে গোলের মালা পরানোর পর জার্মানির নামের পাশে ২৩৯টি গোল! বিশ্বকাপের আসরে ১২ বছর আগে সেলেকাওদের ৭ গোল দিয়েছিল জার্মানি। প্রথম ম্যাচের পর এবারও নাগেলসম্যান ব্রিগেডের পারফরম্যান্স দেখে সমর্থকদের চোখ চকচকে।

Advertisement

এদিকে, গোল উৎসবের মাঝেই বিতর্কে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। কেরিয়ারে বেশিরভাগ সময় হাফ স্লিভ জার্সি পরেই খেলেছেন তিনি। কুরাসাওদের বিরুদ্ধেও অন্যথা হয়নি। কিন্তু পরে জানা যায়, তাঁর জন্য বরাদ্দ ছিল ফুলস্লিভ জার্সি। তা কেটে ব্যবহার করেন জার্মান গোলরক্ষক। ফিফার নিয়মে তেমনটা করা যায় না। পাশাপাশি ফিফার নিয়মাবলীতে বলা আছে, জার্সির রঙেরই ইনার ব্যবহার করতে হয়। সেটাও মানেননি ন্যুয়ের। সবুজ জার্সির ভিতর সাদা গেঞ্জি পরেছেন তিনি। এসব ক্ষেত্রে ফুটবলারকে সতর্ক করে জার্সি বদলাতে বলেন রেফারি। কিন্তু কুরাসাও ম্যাচে ন্যুয়েরের ভুল নজর এড়িয়েছে রেফারির।

Advertisement
সম্পর্কিত সংবাদ