জার্মানি-২ : আইভরি কোস্ট-১
জার্মানি-২ : আইভরি কোস্ট-১
টরন্টো: কুরাসাওকে ৭-১ গোলে চূর্ণ করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। অনেকেই ভেবেছিলেন আইভরি কোস্টের বিরুদ্ধেও সহজ জয় তুলে নেবে নাগেলসম্যানের দল। কিন্তু দিদিয়ের দ্রোগবার দেশ দুরন্ত লড়াই উপহার দিল। শেষপর্যন্ত ২-১ গোলি জিতে নক-আউটে পৌঁছে গেল জার্মানি। এদিন প্রথমার্ধে ফ্র্যাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। ম্যাচের ৩০ মিনিটে জটলা থেকে বল পেয়ে জাল কাঁপাতে ভুল করেননি কেসি (১-০)। গোল হজমের পর মুসিয়ালা, সানেরা আক্রমণে ঝাঁঝ বাড়ালেও লাভের লাভ হয়নি। জোনাল মার্কিয়ের জাঁতাকলে আটকে গেলেন হাভার্ট, পাবলোভিচও। বাধ্য হয়ে বিরতির পর একইসঙ্গে তিনটি পরিবর্তন আনেন জার্মান কোচ নাগেলসম্যান। ৬৮ মিনিটে আমিরির ভাসিয়ে দেওয়া বল থেকে নিখুঁত ট্যাপে লক্ষ্যভেদ ডেনিজ আনডাভের (১-১)। এরপর শেষ কোয়ার্টারে রুদ্ধশ্বাস নাটক। সংযোজিত সময়ে অরক্ষিত আনডাভই দুরন্ত শটে জাল কাঁপিয়ে জার্মানির তিন পয়েন্ট নিশ্চিত করলেন (২-১)।