নয়াদিল্লি: সাইবার নিরাপত্তা কতটা শক্তপোক্ত তা খতিয়ে দেখছিল গুগলের জেমিনাই। সেই প্রক্রিয়ার মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে তিনটি সংস্থার ওয়েবসাইট হ্যাক করেছে টেক জায়েন্টের এআই মডেল। ঘটনাটি গত মে মাসের। জানা গিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলির ওয়েবসাইটে সাধারণ মানুষের প্রচুর তথ্য ও ওয়েবসাইটে ঢোকার (সাইন ইন) করার প্রয়োজনীয় তথ্য হাতে পেয়ে গিয়েছিল জেমিনাই। যদিও সেগুলি অ্যাকসেস বা ব্যবহার করা হয়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। গত মে মাসেই ওয়াল স্ট্রিট জার্নাল এসংক্রান্ত একটি খবর প্রকাশ করেছিল। শনিবার বিবিসিতে এনিয়ে মুখ খুলেছেন গুগলের এক আধিকারিক।



