Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গুডস শেড চালু করতে মুর্শিদাবাদ জংশন স্টেশন পরিদর্শন

গুডস শেড চালু করতে মুর্শিদাবাদ জংশন স্টেশন পরিদর্শন
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: তৈরি হয়ে পড়ে থাকা গুডস শেড চালু করতে বুধবার সকালে মুর্শিদাবাদ জংশন স্টেশন পরিদর্শনে আসেন রেলের সিনিয়র ডিসিএম(ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজার) পবন কুমার সহ রেলের এক ঝাঁক আধিকারিক। পরিদর্শন শেষে রেলের আধিকারিকরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং বণিক সমাজের সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং করেন। গুডস শেড চালু সহ ব্যবসায়িক উন্নতি নিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা চলে। সিনিয়র ডিসিএম পবন কুমার বলেন, গুডস শেড চালু হলে এখানকার ব্যবসায়ীরা অনেক কম খরচে মাল আমদানি ও রপ্তানি করতে পারবে। ফলে বাণিজ্যে গতি আসবে। এক বছর আগে গুডস শেড তৈরি হলেও এখনও পর্যন্ত পণ্য ওঠানামা শুরু হয়নি। শুডস শেড চালু এবং ব্যবসায়িক উন্নতি সংক্রান্ত বিষয় নিয়ে এদিন ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হল। 
Advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, রেলপথে পণ্য আমদানি ও রপ্তানির জন্য এক বছর আগে মুর্শিদাবাদ জংশন স্টেশনে গুডস শেড তৈরি হয়। কিন্তু, এখনও পর্যন্ত মালগাড়ি যাওয়া আসা শুরু করেনি। আর এনিয়েই রেলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কী কারণে এখনও গুডস শেড চালু করা যায়নি সেই বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে সিনিয়র ডিসিএম সহ রেলের আধিকারিকরা এসেছিলেন। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, গুডস শেড চালু হলে নবাবের শহরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীরা উপকৃত হবেন।
সম্পর্কিত সংবাদ