সংবাদদাতা, রায়গঞ্জ: সার কিনতে গিয়ে সারের গুদামের বস্তা চাপা পড়ে জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম আনোয়ারুল ইসলাম (৫০)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা এলাকায়। মৃতের ভাইপো জাহিরুল ইসলাম বলেন, শুক্রবার কাকা দৌলতপুরে সার কিনতে গিয়েছিলেন। গুদামে গিয়ে সারের বস্তা নামাতে গেলে বস্তার নীচে তিনি চাপা পড়েন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাতে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিস ঘটনাটি খতিয়ে দেখছে।



