Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গুড স্লিপ এসি আনল স্যামসাং

গুড স্লিপ এসি আনল স্যামসাং
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাতের ঘুমকে আরও আরামদায়ক করতে এগিয়ে এল স্যামসাং। গুড স্লিপ মোড-সহ নতুন ফিচারের এসি বাজারজাত করল এই সংস্থা। ঘুমের পর্যায় অনুযায়ী তাপমাত্রার সামঞ্জস্য রাখবে উইন্ডফ্রি এয়ার কন্ডিশন। মানুষের ঘুমের মোট পাঁচটি পর্যায় হয়। প্রতিটি পর্যায়ে ঘুমের গভীরতা ভিন্ন। সাধারণত প্রতি পর্যায় প্রায় ৯০মিনিট স্থায়ী হয়। সারারাত ধরে, প্রায় চার থেকে ছ’বার এই চক্রটির পুনরাবৃত্তি ঘটে। প্রতিটি পর্যায়ে তাপমাত্রার চাহিদাও বদলায়। যেমন, ঘুমের গভীর পর্যায়ে যাওয়ার সময় শরীরের তাপমাত্রা এবং রক্তচাপ সবচেয়ে বেশি হ্রাস পায়, তাই তখন বাইরের তাপমাত্রা আরও উষ্ণ হওয়া দরকার। এসব খুঁটিনাটি দিকে খেয়াল রাখতেই এসেছে ‘গুড স্লিপ মোড’। মাঝেমধ্যেই দেখা যায়, মাঝরাতে গরমে বা প্রবল ঠান্ডায় ঘুম ভেঙে যায়। তখন উঠে এসির মোড বদলে আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়া হয়। এই মাঝরাতের ঘুম ভাঙাকেই রুখতে চাইছে স্যামসাং। প্রতিটি মানুষের ঘরের তাপমাত্রা ও সময়ের সঙ্গে তার ঘুমের পর্যায় বুঝে ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে সেট করতে পারবে উইন্ডফ্রি এসি। গ্যালাক্সি ওয়াচ সিরিজ ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসের সঙ্গে এই ‘গুড স্লিপ’ মোড সংযুক্ত করে রিমোটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। গ্যালাক্সি ওয়াচ সিরিজের সেটিংসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনার অন বা অফ করতে পারবেন গ্রাহকরা। ঘড়িটি পরে ঘুমানোর আগে এই কনফিগারেশন করে নিন। ঘুমিয়ে পড়লে ঘড়িতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বয়ংক্রিয়ভাবে আরামদায়ক ঘুমের জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। সারারাত ধরেই প্রয়োজন অনুসারে তাপমাত্রা কমিয়ে-বাড়িয়ে আপনার ঘুমকে নিশ্ছিদ্র ও সুখের করে তুলবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ