Bartaman Logo
১০ জুন, ২০২৬

গোদ রোগীদের দুয়ারে ওষুধ পৌঁছে দেবে কেন্দ্র

গোদ রোগীদের দুয়ারে ওষুধ পৌঁছে দেবে কেন্দ্র
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গোটা বিশ্বের লক্ষ্য ২০৩০ সাল। কিন্তু নরেন্দ্র মোদির টার্গেট অন্য। আগামী ২০২৭ সালের মধ্যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস বা গোদ নির্মূল করার টার্গেট নিয়েছে কেন্দ্র। যে কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ ১৩টি রাজ্যকে সরকারি স্তরে উদ্যোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। জানা গিয়েছে, এই সমস্ত রাজ্যের ১১১টি জেলায় সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ওষুধ বিতরণ করা হবে। এ ব্যাপারে কাজে লাগানো হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। জনসচেতনতা বাড়াতে সহায়তা নেওয়া হবে স্থানীয় সাংসদ এবং বিধায়কদের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ