সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলায় মশাবাহিত লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস বা গোদ রোগ নির্ণয়ে বিশেষ অভিযানে নামছে জেলা স্বাস্থ্যদপ্তর ও প্রশাসন। রাতের বেলায় জেলাজুড়ে চলবে নমুনা সংগ্রহ। প্রশাসন সূত্রে খবর, ১৩ ও ১৪ নভেম্বর জেলায় নমুনা সংগ্রহ করা হবে। নির্দিষ্ট ও নির্ভুলভাবে রোগ নির্ণয়ের জন্য রাতেই এই নমুনা সংগ্রহ করা হবে। সেজন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। গ্রামীণ এলাকায় ১৩ নভেম্বর এবং শহরাঞ্চলে ১৪ নভেম্বর চলবে নমুনা সংগ্রহ। প্রথম দফার অভিযানে ৮ হাজার নমুনা সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছে। সেজন্য জেলাজুড়ে ২২টি জায়গায় ক্যাম্প করা হবে। জেলা প্রশাসনের এই বিশেষ অভিযান ঘিরে সোমবার দুপুরে বালুরঘাট পুরসভা এবং জেলা প্রশাসনের তরফে আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করা হয়। সাধারণ মানুষ যাতে এই ফাইলেরিয়াসিস রোগ নির্ণয়ে পরীক্ষা করে তার আবেদন জানিয়েছে প্রশাসন।
Advertisement
দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসে কেউ আক্রান্ত রয়েছে কি না অথবা এই রোগের কোনও সম্ভাবনা আছে কি না, এমন রোগ নির্ণয়ের জন্যই এই বিশেষ অভিযান চলছে। আগামী ১৩-১৪ নভেম্বর জেলায় এই পরীক্ষা শুরু হবে।
অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, জেলার ২২টি ক্যাম্পে প্রায় ৮ হাজার মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্যদপ্তরের গাইডলাইন অনুযায়ী রাতের বেলায় নমুনা সংগ্রহ করা হবে। সেজন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সাংবাদিক বৈঠক করে বলেন, এমন রোগ নির্ণয়ের জন্য রাতে পরীক্ষা হবে। তার জন্য বালুরঘাট শহরে নির্দিষ্ট জায়গাগুলিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মশাবাহিত লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস রোগে পা ও হাত ফুলে যায়।
গ্রাম্য ভাষায় হাতির পা বা গোদ বলে বিশেষ পরিচিত এই রোগের। দক্ষিণ দিনাজপুর জেলায় বহু মানুষেরই এমন রোগের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত এই রোগের পরীক্ষা হয়নি। তাই জেলাজুড়ে মশাবাহিত এই রোগ নির্ণয়ের অভিযানে নামছে স্বাস্থ্যদপ্তর। পরবর্তীতে এমন রোগে আক্রান্ত হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে স্বাস্থ্য দপ্তর।