Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাছ কাটাকে ঘিরে বিতর্ক চন্দননগরে

গাছ কাটাকে ঘিরে বিতর্ক চন্দননগরে
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের নারুয়া জোড়া মন্দিরতলায় একটি প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এনিয়ে চন্দননগরের পরিবেশপ্রেমী মহল সরগরম হয়ে উঠেছে। সম্প্রতি চন্দননগর পুরসভার তরফে গাছের পরিচয় পত্র তৈরির কাজ শুরু হয়েছে। সেই সময় মন্দিরকে ঘিরে থাকা একটি গাছ কাটার ঘটনা অন্য মাত্রা পাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরটি একটি পরিবারের তত্ত্বাবধানে আছে। সেই মন্দিরের গায়েই ছিল একটি বকুল গাছ। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিবছর ৫ সেপ্টেম্বর গাছটির জন্মদিন পালন করা হতো। সম্প্রতি মন্দিরের সমস্যার অজুহাতে গাছটি কেটে ফেলা হয়। পরিবেশপ্রেমীরা মন্দিরের তত্ত্বাবধায়ক পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পরিকল্পনা শুরু করেছেন। স্থানীয় কাউন্সিলার ওমপ্রকাশ মাহাতো বলেন, আমরা খতিয়ে দেখব। নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ