সংবাদদাতা, বিষ্ণুপুর: জমিতে গাছ কাটা নিয়ে ঝামেলা হয়। তার জেরে গ্রামে সালিশি সভা ডাকা হয়। কিন্তু, তা শুরুর আগেই এক মহিলাকে কাটারি নিয়ে তেড়ে মারতে উদ্যত হয়েছিলেন এক সাধু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে ওই সাধু পালিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি, গ্রামবাসীরা তাকে ধরে পুলিসের হাতে তুলে দেন। বুধবার রাতে বিষ্ণুপুর থানার দমদমা এলাকায় ঘটনাটি ঘটে। যদিও লিখিত অভিযোগ না হওয়ায় অভিযুক্তকে মুচলেকা লিখিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, দমদমা গ্রামে দু’পক্ষের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিস গিয়েছিল। এক সাধুকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল। তবে লিখিত অভিযোগ না হওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
দমদমা সবুজ স্মৃতি ক্লাবের সম্পাদক সঞ্জিত বাউরি বলেন, বিষ্ণুপুরের এক মহিলা আমাদের এলাকায় জমি কিনেছেন। ওই জমিতে থাকা গাছ কাটা নিয়ে এলাকার এক সাধুর ঝামেলা হয়। তার মীমাংসা করার জন্য দু’পক্ষকেই ডাকা হয়েছিল। কিন্তু, সভা শুরুর আগেই সাধু কাটারি নিয়ে মহিলাকে মারতে উদ্যত হয়। তা দেখে গ্রামের সকলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখনই সাধু পালিয়ে যায়। পরে তাকে পাশের পাড়ায় একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় ধরে এনে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের বাসিন্দা এক মহিলার দ্বারিকা-গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের দমদমা এলাকায় জমি রয়েছে। পাশের জমিতে পুরুলিয়া থেকে আসা এক সাধু বাড়ি তৈরি করে বসবাস করছেন। তিনি মহিলার জমিতে গাছ লাগিয়েছেন। সেই গাছ বড় হয়ে গিয়েছে। এখন ওই জমির দখল নিতে গেলে মহিলার সঙ্গে সাধুর বচসা হয়। সমস্ত গাছ নিজের বলে দাবি করায় দু’পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। মহিলা বিষয়টি স্থানীয় ক্লাবের ছেলেদের জানান। ক্লাবের পক্ষ থেকে দু’পক্ষকে ডেকে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু, সালিশি সভা শুরুর আগেই সাধু কাটারি নিয়ে ওই মহিলাকে মারতে আসেন বলে অভিযোগ। ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়ায়।