সংবাদদাতা, তপন: হেলমেট ছাড়াই দ্রুতগতিতে বাইক চালিয়ে গাছে ধাক্কা মেরে মৃত্যু হল যুবকের। মঙ্গলবার রাতে তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের জিটিহারের ঘটনা।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম রমেশ ওরাওঁ (৩০)। বাড়ি তপন থানার লস্করহাট এলাকায়। ওই যুবকের এক সন্তান এবং অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল। এরপর লস্করহাট থেকে ভাড়িলার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে খবর দেন তপন থানার পুলিসকে। রাতেই পুলিস মৃতদেহ উদ্ধার করে। বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানোর পর তদন্ত শুরু হয়েছে।
মৃতের পিসতুতো ভাই পবন ওরাওঁ বলেন, দুর্ঘটনাস্থলে রাস্তায় বাঁক রয়েছে। হয়তো সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে দাদার। হেলমেট থাকলে এই মর্মান্তিক পরিণতি হতো না। তপন থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, আমরা সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচার চালাচ্ছি। বাইক চালানোর সময় হেলমেট পরলে অনেকটাই সুরক্ষিত থাকা যায়। মদ্যপ অবস্থায় বা খুব জোরে কেউ গাড়ি চালাবেন না।