সংবাদদাতা, পতিরাম: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা বাইকচালকের। ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল শরিফুল সরকার (২৪) নামে এক যুবকের। বাড়ি কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের হাজিপুরে। মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা হয়। জখমকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতাল দিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কুমারগঞ্জ থানার পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।



