আগ্রা: ক্লাসে অমনোযোগী দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই ‘অপরাধে’ তাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। বুধবারের এই ঘটনাটি উত্তরপ্রদেশের মইনপুরীর। শিশুটির বাবা রূপেশ কুমার বলেন, ‘ছেলে স্কুলে যেতে রীতিমতো ভয় পাচ্ছে।’ পরিবারের অভিযোগের ভিত্তিতে ধ্রুব কুমার নামে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘিরাউর থানার ভারপ্রাপ্ত আইসি জিতেন্দ্র সিং বলেন, ‘ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।’



