Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়বেতায় বিজেপি নেতাকে মারধর

গড়বেতায় বিজেপি নেতাকে মারধর
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সদস্য সংগ্রহের অভিযান চলাকালীন এক বিজেপির নেতাকে মারধরের অভিযোগ উঠল। সোমবার বিকেলে গড়বেতা থানার মাইতা এলাকায় এঘটনা ঘটে। এদিন বিকেলে রাজ্য বিজেপির তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক মদন রুইদাস সেখানে সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেন। বিজেপির অভিযোগ, সেই অভিযান চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে। তাঁকে গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়। ওই বিজেপি নেতার পায়ে আঘাত লেগেছে।
Advertisement
জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, আমাদের দলের প্রতি জনসমর্থন বাড়ছে বলেই আক্রমণ করা হয়েছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি অসীম ওঝা বলেন, তৃণমূলের নেতারা উন্নয়ন নিয়ে ব্যস্ত। অস্তিত্বহীন বিজেপি দলের নেতাকে মারধর করার সময় নেই। খবরে আসার জন্য ওরা নাটক করছে।
সম্পর্কিত সংবাদ