সংবাদদাতা, করণদিঘি: রাজবংশী লোকনৃত্যের উপর কর্মশালা হল করণদিঘি থানার গোবিন্দপুর গ্রামে। রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের সদস্য মোহললাল সিংহ জানান. রাজবংশী সমাজের ভাষা, সংস্কৃতি সহ নৃত্য হারিয়ে যাচ্ছে। নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত একটি কর্মশালা করা হচ্ছে। রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সহ লোকনৃত্যর আয়োজন হয়। রাজবংশী সমাজের মেয়েদের নৃত্য শেখাতে অসম থেকে দুই শিল্পী নিবেদিতা রাজবংশী ও ধনীতা দেবী রায় এসেছেন।



