Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির ওয়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি গৌতমের

বিজেপির ওয়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি গৌতমের
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপির দখলে থাকা শিলিগুড়ি শহরের ৮ নম্বর ওড়ার্ডে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি করে সাড়া ফেললেন মেয়র গৌতম দেব। রবিবার তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের খালপাড়ায় যান। স্থানীয় বস্তি ও হোলসেল মার্কেট হেঁটে পরিদর্শন করেন। চকলেট দিয়ে ছোটদের আদার করেন। আর হাতজোড় করে বড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীদের সঙ্গে নাগরিক পরিষেবার মান নিয়ে কথা বলেন। স্থানীয়দের একাংশ বেহাল নিকাশি নালা ও রাস্তা, পানীয় জলের সঙ্কট প্রভৃতি নিয়ে অভিযোগ করেন। আবার কয়েকজন তাঁকে বাড়িতেও নিয়ে যান। 

Advertisement

পরে মেয়র বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সমস্যাগুলি লিপিবদ্ধ করেছি। সেগুলি দ্রুত মেটাব। তবে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। 
তবে পুরসভার এই কর্মসূচিরে এদিন গরহাজির ছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলার শালিনী ডালমিয়া। তিনি অবশ্য বলেন, মেয়র আসার কিছুক্ষণ আগে তাঁর পিএ মোবাইলে একটি এসএমএস পাঠায়। অর্থাৎ ওই কর্মসূচি নিয়ে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তাই তাতে যোগ দিইনি। তবে বিধানসভা ভোটের মুখে এটা মেয়রের নাটক। পুরসভার প্রতিটি বোর্ড মিটিংয়ে এলাকার সমস্যাগুলি নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। এখনও কোনও সমস্যার সমাধান হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ