Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে ১ লক্ষ কোটি টাকা লগ্নির ঘোষণা গৌতম আদানির, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা

পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা লগ্নির ঘোষণা আদানি গোষ্ঠীর। আজ, বৃহস্পতিবার এই ঘোষণা করেন খোদ সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। এদিন নিউটাউনের এরিয়া-২ এলাকায় দুই হাজার শয্যার হাসপাতাল উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

রাজ্যে ১ লক্ষ কোটি টাকা লগ্নির ঘোষণা গৌতম আদানির, বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকা লগ্নির ঘোষণা আদানি গোষ্ঠীর। আজ, বৃহস্পতিবার এই ঘোষণা করেন খোদ সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। এদিন নিউটাউনের এরিয়া-২ এলাকায় দুই হাজার শয্যার হাসপাতাল উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই এই কথা জানিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। হাসপাতালের পাশাপাশি সেখানে মেডিকেল কলেজ এবং আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রও হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আদানি জানিয়েছেন, এই হাসপাতাল প্রকল্পে ৪ হাজার কোটি টাকা লগ্নি করা হবে। এছাড়াও বন্দর, বিদ্যুৎ, সড়ক, ডেটা সেন্টার, সেতু, সিমেন্ট কারখানা, লজেস্টিক্সেও বিপুল বিনিয়োগ করা হবে। এর ফলে রাজ্যে ১০ হাজার কর্মসংস্থান হবে বলেও দাবি করেছেন তিনি। আগামী ২০৩৫ সালের মধ্যে রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিন নিউটাউনে হাসপাতাল উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজোও দেন তিনি। বিশেষজ্ঞদের মতে, আদানি গোষ্ঠীর পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যে শিল্প ও কর্মসংস্থান গতি পাবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, গৌতম আদানি বাংলার উন্নয়নে বিশেষভাবে আগ্রহী। বাংলায় আদানি গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে চান। নিউটাউনে এই হাসপাতাল হবে মূলত গরিবদের জন্যই। ১০০০ বেড ফ্রি থাকবে। তাঁরা বিনা পয়সার চিকিৎসার সুযোগ পাবেন। আজ, বাংলার জন্য খুবই পবিত্র এবং ঐতিহাসিক দিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ